বরিশাল অফিস
বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধে সভা করেছে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজি সমিতি। শনিবার নগরীর সিএন্ডবি রোড ফারজানা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক কাজী মাওলানা অলিউর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।