লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শুক্রবার রাতে নিখোঁজ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের দরবেশহাট সওদাগরপাড়ার নিজের গরুর খামারের পাশে মাটির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনায় জড়িত গরু খামারের কর্মচারী আসিফ ও আনছার উল্লাহকে আটক করেছে। মো. আনোয়ার হোসেন উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার সওদাগরপাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আনোয়ার নিখোঁজের পর গত ২১ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী নার্গিস আক্তার।