দুটি চোরাই সেচ মোটরসহ আটক ১

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় কৃষিকাজে ব্যবহূত দুটি চোরাই সেচ মোটরসহ এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়নের ইলাশপুর চৌরাস্তা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাঈম উপজেলার দত্তকুনিয়া গ্রামের সম্রাটের ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, এ ঘটনায় দত্তকুনিয়া গ্রামের বাবুল মড়ল বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।