আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জালাল মোল্লা (৬৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক জন। থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলা সদর থেকে ভ্যানযোগে গৈলা যাচ্ছিলেন ভেগাই হালদার পাবলিক একাডেমির শিক্ষক আবুল কালাম আজাদ। তাকে বহনকারী ভ্যান টিঅ্যান্ডটি সড়ক মোড় অতিক্রমের সময় চালক জালাল মোল্লা হঠাত্ ছিটকে পড়েন। এ সময় আবুল কালাম আজাদও ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিত্সক ভ্যানচালক জালাল মোল্লাকে মৃত ঘোষণা করেন।