ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়ামের চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর-২০) শেয়ারপ্রতি মুনাফা ২৯ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর-২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৫৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৪৬ টাকা বা ২৯ শতাংশ কমেছে। এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর-২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৭৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.২৩ টাকা বা ২৯ শতাংশ কমেছে।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৬ টাকায়।