ধরুন আপনি কোনো শো-এর এক বা দুই পর্ব দেখে ঘুমিয়ে পড়লেন। পরবর্তীতে নেটফ্লিক্স আপনাকে পরের পর্ব বা নির্ধারিত সময়ের পর থেকে শো দেখানো শুরু করলো, বিষয়টা ভালোই হবে তাই না? হ্যাঁ, তেমনই ফিচারের পরীক্ষা চালাচ্ছে স্ট্রিমিং প্লাটফর্মটি।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে আনা ‘স্লিপ টাইমার’ নামের ফিচারটি যারা পেয়েছেন তারা যেকোনো শো দেখার সময় উপরের একটি ঘড়ির আইকন দেখতে পারবেন।
আরও পড়ুন: টিভি চ্যানেল খুলছে নেটফ্লিক্স
ঐ আইকনটিতে ট্যাব করলে ১৫, ৩০, ৪৫ মিনিট কিংবা পর্ব শেষ কিংবা সিনেমা শেষ করার সময় নির্ধারণ করে দেয়া যাবে। ঐ নির্ধারিত সময়ের পর নেটফ্লিক্স স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বন্ধ করে দেবে।
ইত্তেফাক/এমআর