ছাত্রী হোস্টেল থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহীর মির্জাপুর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে মির্জাপুর এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম মোবাসসিরা তাহসিন ইরা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জাবি এলাকায় সক্রিয় তিন কিশোর গ্যাং

মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, ‘ভোররাতে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম