নারী এবং ইহুদি বিদ্বেষী অনুচ্ছেদ পাঠ্যবই থেকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে সৌদি আরব। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
ইসরায়েলভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য ইন্সটিটিউট ফর মনিটরিং পিস এন্ড কালচারাল টোলারেন্স ইন স্কুল এডুকেশনের পক্ষ থেকে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। এই সংস্থার নির্বাহী কর্মকর্তা মার্কাস শেফ বলেন, তাদের কর্মকাণ্ডে বেশ অবাক হচ্ছি।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সেই সব অনুচ্ছেদ উঠিয়ে দিচ্ছে যেগুলোতে বলা ছিল যে ইসরায়েলে বিশ্বে কর্তৃত্ব করতে চায়। এছাড়া সপ্তম শ্রেণীর একটি পাঠ্যবইয়ে একটি অনুচ্ছেদের মধ্যে এক কার্টুন নারী চরিত্রের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলতে দেখা যায় আরেক পুরুষ কার্টুন চরিত্রকে । এরপর সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জানতে চাওয়া হয়েছে যে পুরুষ কার্টুন চরিত্রটির ব্যবহারে লক্ষণীয় কী? এভাবেই শিক্ষার্থীদের নারী বিদ্বেষী চিন্তা থেকে দূরে রাখতে চাইছে সৌদি সরকার।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে নাটকীয় পরিবর্তন এসেছে। সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
ইত্তেফাক/এআর