উহানের বাজার পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  বিশেষজ্ঞরা  চীনের উহান শহরের একটি সামুদ্রিক খাদ্যের   বাজার পরিদর্শন করেছেন। রবিবার তারা ঐ বাজার পরিদর্শন করেন। এক বছরের বেশি সময় আগে এই সামুদ্রিক খাদ্যের বাজার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল।

 ঘটনাস্থলে থাকার এএফপির সাংবাদিকরা জানান, বিশেষজ্ঞ দলের সদস্যরা হুয়ানানের সামুদ্রিক খাদ্যের বাজার পরিদর্শন করেছেন। এটি গত বছরের জানুয়ারি থেকেই বন্ধ রয়েছে। ব্যারিকেড দেয়া পথের মধ্য দিয়ে বিশেষজ্ঞরা সেখানে প্রবেশ করেন। তাদের প্রবেশের পর দ্রুত অন্যদের প্রবেশ বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা বাজারটি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।  চলতি সপ্তাহের শুরুতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় যে হুয়ানানের  বাজারটি প্রাদুর্ভাবের উৎস নয়।

 উহানে ২০১৯ সালের ডিসেম্বরে যখন করোনাভাইরাস  চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে এটি বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ে। 

ইত্তেফাক/এআর