সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা তলোয়ারের চিত্র সরিয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন দেশটির জনপ্রিয় লেখক ফাহদ আমের আল-আহমদী করা হয়েছে। সম্প্রতি এক টুইটে কর্তৃপক্ষকে এ পরামর্শ দেন এই লেখক।
সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, চিত্রটি সৌদি আরবের বর্তমান নীতির সঙ্গে মেলে না বলেই তিনি বিশ্বাস করেন। ফাহদ আমের আল-আহমদী বলেন, আমি আমাদের সৌদির জাতীয় পতাকা থেকে তলোয়ার সরিয়ে দেয়ার পরামর্শ দিচ্ছি। ‘প্রথমত, আজকের দিনে এবং বর্তমান যুগে এটি ভালো দেখায় না। দ্বিতীয়ত, আমাদের ধর্মেও এ ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই। তৃতীয়ত, এটিকে অপসারণ করা সক্রিয়ভাবে ধর্মের বিরুদ্ধে আমাদের সহিংসতা এবং হত্যার দাবিকে ভুল প্রমাণ করবে।’
Saudi Arabia: proposal to remove sword from flag criticised https://t.co/h7djp5wYY1
— Middle East Monitor (@MiddleEastMnt) January 31, 2021
তিনি বলেন, সৌদি আরবের পতাকা ইতোমধ্যে ছয়বার পরিবর্তন করা হয়েছে। এর দুটি সংস্করণে তলোয়ারটির কোনও চিত্র ছিল না। এদিকে, পতাকা থেকে তলোয়ার সরানোর প্রস্তাব দেয়ায়, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
অনেকেই তার সমালোচনা বলছেন, তলোয়ারটি হিংসাকে নয় বরং সৌদি আরবের শক্তিকে উপস্থাপন করে। এটি শক্তি ও ন্যায়বিচারের প্রতীক এবং সৌদির ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ।
ইত্তেফাক/এএইচপি