মিয়ানমারে অভ্যুত্থানে ভারতের উদ্বেগ 

মিয়ানমারে ফের সামরিক অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বার্তা জানানো হয়েছে। 

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে,  মিয়ানমারে গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়াকে ভারত দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। আমরা বিশ্বাস করি আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রক্রিয়া বজায় থাকবে। আমরা গভীরভাবে মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করছে।

ইত্তেফাক/এসআর