মুহম্মদ আনিসুল হক
২ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ১৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। বাড়িতে অতিথি আসতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বাড়তে পারে। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বাড়তে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিয়ে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।
০