পাকিস্তানের বেলুচিস্তানের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বেহাল স্বাস্থ্যসেবার কারণে স্থানীয় নারী ও শিশু রোগীরা ভোগান্তিতে পড়েছে।এ নিয়ে একটি গবেষণা সম্প্রতি বায়োমেড সেন্ট্রালস কনফ্লিক্ট এন্ড হেলথ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।
পাকিস্তানের আগা খান ইউনিভার্সিটি এবং কানাডার দ্য হসপিটাল ফর সিক চিল্ড্রেন যৌথভাবে গবেষণাটি করেছে।
গবেষণায় বলা হয়, বেলুচিস্তানে গর্ভনিরোধক ওষুধ ব্যবহার খুব কম করা হয়। হাসপাতালগুলোতে গর্ভবতী মায়েদের ডেলিভারির সুবিধাও তেমন নেই। এছাড়া শিশুদের জন্য যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকারও তেমন ব্যবস্থা নেই।
এ নিয়ে পাকিস্তানের আগা খান ইউনিভার্সিটির শিক্ষক ড জয় দাস বলেন, সংঘাতপূর্ণ এলাকাগুলোতে পাকিস্তান সরকারকে নারী এবং শিশু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য কৌশল পরিবর্তন করতে হবে।
ইত্তেফাক/এআর