নদী দখল করে গড়ে ওঠা ইটের ভাটা

ইট ভাটা নির্মাণে পরিবেশ আইন বা ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন থাকলেও মানা হচ্ছে না সেসব। নদীকে শাসন করে নিজেদের মতো ব্যবহার করছে একটি মহল। নদীতে চর জাগা খাস জমি কিংবা ফসলি জমি কিছুই বাদ যাচ্ছে না। জানা গেছে, বেশিরভাগ ভাটার পরিবেশ ছাড়পত্র বা বৈধ লাইসেন্স নেই। নদী দখল করে ব্যাঙের ছাতার মতো ইটের ভাটা তৈরি হচ্ছে। ফলে নদীগুলো হারাচ্ছে নাব্য; জলযান চলাচলে তৈরি হচ্ছে নতুন সমস্যা। ইটের ভাটার চিমনিও বানানো হয় অনৈতিকভাবে। ইটের ভাটায় কয়লার পরির্বতে ব্যবহার করা হয় গাছের গুঁড়ি কিংবা কাঠ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। গাছের গুঁড়ি বা কাঠ আনা- নেওয়া করা হয় ‘ট্রলি’ নামক একধরনের যানে; যার কালো ধোঁয়া পরিবেশকে করছে দূষিত। ফিটনেসবিহীন এসব গাড়ির জন্যও দুর্ঘটনা ঘটছে হরহামেশা। অবৈধ ইটের ভাটার মালিকেরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষও মুখ খুলতে পারছে না। নদী এবং পরিবেশ বাঁচাতে এখনই এগিয়ে আসতে হবে। অবৈধ দখলদারদের আনতে হবে আইনের আওতায়।

মিরাজ মিঠু

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়