এমিরেটস এয়ারলাইন ও ফ্লাই দুবাইয়ের যৌথ লয়্যালটি প্রোগ্রাম- এমিরেটস স্কাইওয়ার্ডস তার সদস্যদের ২০২২ সাল পর্যন্ত অতিরিক্ত কিছু সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এমিরেটস স্কাইওয়ার্ডসের কোনো সদস্যের সদস্য স্ট্যাটাস-এর বৈধতার মেয়াদ ২০২১ সালের যে কোনো তারিখে উত্তীর্ণ হওয়ার কথা থাকলেও তা ঐ তারিখ থেকে পরবর্তী ১২ মাসের জন্য বৃদ্ধি করা হবে। এছাড়াও, সদস্যদের অর্জিত মাইল (পয়েন্ট) ব্যবহারের সময়সীমা এপ্রিল ২০২০ থেকে শুরু করে ৩০ জুন ২০২১-এর মধ্যে যে কোনো তারিখে উত্তীর্ণ হওয়ার কথা থাকলেও ঐ তারিখ থেকে পরবর্তী ১১ মাস এই মাইল ব্যবহার করার সুযোগ থাকবে। অর্জিত মাইল ব্যবহার করে সদস্যরা পূর্বের মতোই ফ্লাইট টিকিট ক্রয়, ফ্লাইট আপগ্রেডসহ অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমানে সারা বিশ্বে এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা ২ কোটি ৭০ লাখেরও বেশি, যার মধ্যে বাংলাদেশে এই সংখ্যা ৭০ হাজারের অধিক।—প্রেস বিজ্ঞপ্তি