ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারের সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেসের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা থেকে লোকসান হয়েছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৮৮ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৩ টাকা। অন্যদিকে দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৬৭ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৮৮ টাকা।