রাণীশংকৈলে জনতার মুখোমুখি হলেন মেয়র প্রার্থীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রাণীশংকৈলে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় জনতার মুখোমুখি হয়েছেন মেয়র প্রার্থীরা। পরিবর্তন নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরাসরি সাক্ষাত্কারভিত্তিক জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থীরা।  অনুষ্ঠানে প্রার্থীরা মেয়র নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে তাদের কর্মপরিকল্পনাসহ নির্বাচনি ইস্তেহার তুলে ধরেন। এ সময় অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও সংগঠনের উপদেষ্টা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ।