গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে রচিত ‘এক তর্জনীর নির্দেশ’ নাটক মঞ্চস্থ হয়েছে। গত রবিবার রাতে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এ নাটক মঞ্চস্থ করেন। ৬ দফা, ’৭০-এর সাধারণ নির্বাচন ও ’৭১-এর ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের প্রেক্ষাপটে এ নাটক রচনা করা হয়েছে। জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ৬৪টি নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়েছে।