রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজিবপুরে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এতে গরুর খাদ্যের চাহিদা মিটাতে হিমশিম খেতে হচ্ছে উপজেলার কৃষক ও খামারিদের। জানা যায়, কয়েক দফা বন্যার পর এ বছর আমনের তেমন চাষ হয়নি। উপজেলার কাচারিপাড়া গ্রামের কৃষক বাবুল বলেন, আমাদের এলাকায় এবার আমন ধান কম চাষ হওয়ায় খড় পাওয়া যায়নি। এ জন্য উচ্চমূল্য দিয়ে খড় কিনতে হচ্ছে। খড় বিক্রেতা বাদশা ও মহির বলেন, এখানে গরুর খাবারের ব্যাপক চাহিদা আছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল বাশার বলেন, প্রতি জমিতেই আবাদ হওয়ার কারণে কাঁচা ঘাসেরও সংকট রয়েছে।