গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে নূর হাওয়া নামের চার মাস বয়সের এক শিশুকে হত্যার অভিযোগে তার মা তানজিনা বেগমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। এবং ঐ রাতেই সুন্দরগঞ্জ পৌরসভার ধুমাইটারী তেঁতুলতলা এলাকার নুরুল ইসলামের বাড়ির টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে শিশুটির মা তানজিনা বেগমকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত তানজিনা নুরুল ইসলামের তৃতীয় স্ত্রী। সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক শাহানাজ পারভীন জানান, নূর হাওয়া নুরুল ইসলামের একমাত্র সন্তান। তার স্ত্রী তানজিনা নিজেকে অপয়া ভেবে শনিবার রাতে নিজের সন্তানকে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেন। থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিনা বেগম সন্তানকে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।