মোহনগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে ফয়জুন্নাহার খানম প্রিয়া (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে পৌরসভার আল মবিন রোডে এ ঘটনা ঘটে। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক আহম্মদ আল মহসিন মিথুনের স্ত্রী। পরিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে প্রিয়া নিজ বাসার তিন তলার ছাদে বরই শুকাতে যায়। এসময় ছাদের একপাশের অসমাপ্ত দেওয়াল ভেঙে নিচে পড়ে যান। পরিবারের লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।