সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার দুপুরে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমড়িয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।