মিজানুর রহমান চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ২ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধের মহান সংগঠক মিজানুর রহমান চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী। একই দিনে মরহুমের জ্যেষ্ঠ ছেলে আব্দুল্লাহ মিজানের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ সকাল ৭টায় তাদের কবরে ফাতিহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। চাঁদপুরের নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত এবং বাদ আসর সব মসজিদে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ সর্বস্তরের জনসাধারণকে উক্ত দোয়ায় অংশগ্রহণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানানো হয়েছে।