ইত্তেফাক রিপোর্ট
দেশের সব ধরনের শিক্ষাব্যবস্থার দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে রবিবার বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের স্টিয়ারিং কমিটির এক ভার্চুয়াল সভায় ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন হয়।
উচ্চশিক্ষার জন্য ইউজিসি কর্তৃক ২০১৯ সালে প্রণীত ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২০ সালে প্রণীত বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের সমন্বয়ে একটি অভিন্ন ফ্রেমওয়ার্কের তৈরি করা হয়। এটিকে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক হিসেবে অবিহিত করা হবে।