ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বর্তমান মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদকে বিদ্যুত্ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আনিস মাহমুদ গত বছরের ৩০ জানুয়ারি ইফা ডিজি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।