জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কিশোরী মিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কেন্দ্রীয় শহিদ মিনারের পেছন থেকে মীম নামে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এ সময় হত্যাকারীর বিচার দাবি জানান বক্তারা ।

বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী অঞ্জন রানা গোস্বামী, ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকী , মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী আসমানী আশার সঞ্চালনায় অন্যদের মধ্যে চারুকলা বিভাগের শিক্ষার্থী সাফিয়া নূরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।