চীনে করোনার ভুয়া ভ্যাকসিন গ্রেফতার ৮০

চীনে ভুয়া করোনা ভ্যাকসিন তৈরির দায়ে অন্তত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে এসব ভ্যাকসিন তৈরি করা হচ্ছিল এবং ব্যাপক দামে বিক্রি করা হচ্ছিল। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের

সিনহুয়া জানায়, বেইজিংয়ের জিয়াংশু ও শ্যানডংয়ের পুলিশ জানিয়েছে যে সেখানে করোনার ৩ হাজার ভুয়া ভ্যাকসিন তৈরি করেছে একটি গ্যাং। এই গ্রুপের অন্তত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। চীনের জননিরাপত্তা বিভাগ এই গ্রুপের বিষয়ে বিরুদ্ধে তদন্ত করছে। পুলিশ জানায়, সেপ্টেম্বর থেকে ভুয়া করোনা ভ্যাকসিন তৈরি করছেন এবং মানুষকে ধোকা দিয়ে বেশি দামে বিক্রি করছে যার মাধ্যমে তারা প্রচুর অর্থ আয় করছে। চীন সিনোভ্যাক এবং সিনোফার্ম নামের দুটি ভ্যাকসিন তৈরি করেছে এবং এগুলোই প্রয়োগ করা হচ্ছে। উভয় কোম্পানিই দাবি করছে, তাদের ভ্যাকসিন ৭৮ শতাংশ কার্যকর।