নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী সর্বশেষ নীতিমালা/২০১৮ অনুযায়ী বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, ৩৪, ঈশা খাঁ রোড, কেল্লারপুল, নারায়ণগঞ্জ সদর-১৪০০ এর শূন্যপদে ০১ (এক) জন অভিজ্ঞ ও দক্ষ প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি ও অফেরতযোগ্য ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট, জনতা ব্যাংক ড্রেজার সংস্থা শাখা, নারায়ণগঞ্জ এর অনুকূলে সভাপতি বরাবর ডাকযোগে আবেদন করতে হবে।                সিকে-১৭৫

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক ভৈরব আদর্শ ডিগ্রী কলেজ, সিদ্ধিপাশা, অভয়নগর, যশোর এর জন্য একজন ল্যাবসহকারী (রসায়ন) আবশ্যক। ৫০০ টাকার পোস্টাল অর্ডারসহ দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর পৌঁছাতে হবে।  —সভাপতি।               সিকে-১৭৮