ফের কংগ্রেসের সভাপতি হতে যাচ্ছেন রাহুল গান্ধী

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের ফের সভাপতি হতে যাচ্ছেন রাহুল গান্ধী। রবিবার দলটির দিল্লি ইউনিট সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছে। আশা করা যাচ্ছে, অন্যান্য রাজ্য ইউনিটগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে। এর এক দিন আগেই দলের পক্ষে জানানো হয়েছিল, জুনে কয়েকটি রাজ্যে লোকসভা নির্বাচনের পর দলীয় নেতৃত্ব নির্বাচন হবে। ২০১৭ সালে কংগ্রেসের সভাপতি হন রাহুল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দরের ভরাডুবির পরে সভাপতির দায়িত্ব ছেড়ে দেন তিনি। —এনডিটিভি