রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কারের জন্য আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে রাজধানীর মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সংস্কার ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তরে টাই-ইন-এর কাজ করা হবে।

সেই জন্যে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জুরাইন মাদ্রাসা রোড, জুরাইন মেডিক্যাল রোড, জিয়া সরণি, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার সব ধরনের গ্রাহকের (আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

ইত্তেফাক/টিআর/কেকে