জীবনে কোনো প্রত্যাশা, কোনো আশা নিয়ে প্ল্যানিং করলে সেটা আমার জীবনে উল্টো হয়। তাই আমি এই বছরেও কোনো প্রত্যাশা বা প্ল্যান করতে চাই না। আমি সময়ের সঙ্গে চলতে পছন্দ করি। আর ভালো গল্পের ভালো চরিত্র পেলে যেকোনো মাধ্যমে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তবে কোয়ালিটি ছাড়া কোনো কাজ করতে আমি আগ্রহী না। খারাপ গল্পে কাজ করলে দর্শকরাই বলবে এটা কী করলো। তাই তাদের হতাশ করার মতো কাজ করতে চাই না।