ক্যাপশন নিউজ

জনপ্রিয় ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পেইন্টিং অ্যাপ টিল্ট ব্রাশের কোডের উত্স মুক্ত (ওপেন সোর্স) করে দিয়েছে টেক জায়েন্ট গুগল। আর্থাত্ এখন থেকে এই সফটওয়্যার উত্সকে ভিত্তি করে যে কেউ এই অ্যাপের সম্পাদনা ও মানোন্নয়নের কাজ করতে পারবে। একই সঙ্গে এই অ্যাপের সক্রিয় মানোন্নয়ন কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছে। গুগল এটার পেছনে ডেভেলপিংয়ে আর শ্রম দেবে না। অন্যান্য ওপেন সোর্স অ্যাপ বা সফটওয়্যারগুলোর মতোই কমিউনিটি ডেভেলপাররা এই প্রকল্পকে এগিয়ে নেবেন।