এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের আয়োজনে সার্টিফিকেট প্রদান

 

গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘HB Aviation 4th Certificate Awarding’ ইভেন্ট। এতে প্রতিষ্ঠানটির শেষ চার ব্যাচের প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারকে বাংলাদেশের একমাত্র এভিয়েশন বেইজড আইএসও সার্টিফাইড ট্রেনিং সেন্টার হিসেবে সার্টিফাইড করে ISO সার্টিফিকেশন বডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যালিলিও বাংলাদেশ’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট দারাজ মাহমুদ, হাসান ফাহিম, নাফিস আহমেদ, এ্যামডিউস বাংলাদেশ’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কুন্তাল আওলাদ, মিস দিলোয়ারা হাকিম, সেইবার বাংলাদেশ’র কান্ট্রি ম্যানেজার সাইফুল হক, সালমান ফার্সি, আজাদ আহমেদ, একমি বাংলাদেশের সিস্টার্স কন্সার্নের সিইও শাকিল আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার ইউসুফ ইকরাম, এয়ার আরাবিয়ার সাবেক এয়ারপোর্ট ম্যানেজার হারুনর রশীদ, এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যাকি এস বারী সহ প্রমুখ। যাকি এস বারী বলেন, ‘আমরা ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থীকে এয়ারটিকেটিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি বিষয়ক মানসম্মত প্রশিক্ষণ প্রদান করে আসছি। তাদের মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী কোর্স শেষে এই সেক্টরে চাকরি এবং ব্যবসা করে সফল ক্যারিয়ার গড়েছেন। এইচ বি এভিয়েশন শুধু প্রশিক্ষণই প্রদান করে না, বরং চেষ্টা করে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় সহায়তা দিতে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল HBAviationBD’র মাধ্যমে।