কপিলমুনি খেয়াঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো!

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

কপোতাক্ষের পাইকগাছা উপজেলার কপিলমুনি খেঁয়াঘাটের বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঁকোটি পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

ভুক্তভোগীরা জানান, সাঁকোটি এখন আর নিরাপদ নয়। এর উপর পা দিলেই রয়েছে গড়িয়ে পড়ার ঝুঁকি। এছাড়া বর্তমানে সন্ধ্যা নামতেই শিশির পড়ে সাঁকো পিছিল করে দেয়। এ অবস্থায় সাঁকো দিয়ে পারাপারের সময় অসাবধানতায় পা সরে মালামালসহ পড়তে হয় পানিতে। ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে ঐ খেয়াঘাটে দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হবে।