গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে দৌলতদিয়ার লঞ্চঘাটের উজানে জেলে কুব্বাত হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে ছইকা মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বেশি লাভের আশায় ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনেক দিন পরে উন্মুক্ত নিলামে বাজার থেকে ৩২ হাজার টাকায় ক্রয় করি। এখন মাছটি ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করব বলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি।