গাজীপুরে ফেনসিডিলসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। সোমবার রাতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. লেবু মণ্ডল, মো. বকুল হোসেন ও মো. সামিউল ইসলাম কবির। এ সময় মাদক বহনের কাজে ব্যবহূত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরীর সালনা থেকে ভোগড়া বাইপাস মোড়ে আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাইভাই বেকারির সামনে থেকে একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।