বরিশাল অফিস
বরিশালে যমজ দুই বোনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পিরোজপুরের দুই যমজ ভাই। এ বিয়ে দেখতে সোমবার রাতে বিয়ে অনুষ্ঠানে ভিড় জমায় বরিশালের বিভিন্ন এলাকার মানুষ। সোমবার রাত ১১টার দিকে নগরীর নাজির মহল্লা এলাকায় এ বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের দুই যমজ মেয়ে সোনালী কর্মকার ও রূপালী কর্মকারের সঙ্গে পিরোজপুরের স্বরূপকাঠি ইন্দেরহাটের স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকারের মধ্যে এ বিয়ে সম্পন্ন হয়।
বিয়ে দেখতে আসা উত্সুক জনতা জানান, সচরাচর এ ধরনের বিয়ে না হওয়ায় দাওয়াত না পেয়েও তারা আনন্দ ভাগাভাগি করতে এসেছেন। অনেকেই দুই নব দম্পতি যাতে সুখী হয় সে জন্য প্রার্থনা করেন বলে জানিয়েছেন স্বজনরা।