পঞ্চম ধাপে পৌর নির্বাচন

মনোনয়নপত্র দাখিল করলেন ১৯৫২ প্রার্থী

পঞ্চম ধাপে ৩২ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ১ হাজার ৯৫২ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ১২৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১ হাজার ৪৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৭২ জন রয়েছেন। দুটি পৌরসভায় একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় দুই জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। পৌরসভাগুলো হচ্ছে-মাদারীপুরের শিবচর ও চট্টগ্রামের রাউজান। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় নির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। তপশিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। এ ধাপে সবকয়টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।