নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে রুশ আদালত

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। প্যারোলের আইন ভাঙার কারণে গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়। তবে তার গৃহবন্দিত্বের শুরু থেকে এই কারাদণ্ডের মেয়াদ শুরু হবে। নাভালনির রায় উপলক্ষ্যে তার সমর্থকরা আদালতের বাইরে জড়ো হয়েছিলেন। সেখান থেকে অনেককেই গ্রেফতার করে পুলিশ। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে নাভালনির আইনজীবী জানিয়েছেন। বিষ প্রয়োগের পর জার্মানিতে চিকিত্সা শেষে গত ১৭ জানুয়ারি দেশে ফিরেন নাভালনি। বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। —রয়টার্স