আবারো আফগানিস্তানে রকেট হামলা চালালো পাকিস্তান 

আফগানিস্তানের কুনার প্রদেশের গভর্নর মোহাম্মদ ইকবাল সাদ এক বিবৃতিতে বলেন, সোমবার রাত থেকে পাকিস্তান থেকে নিক্ষিপ্ত হওয়া কমপক্ষে ৫০টি  রকেট আফগানিস্তানের কুনার প্রদেশের শেলটন জেলায় আঘাত হেনেছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান সরকার প্রায়শই একে অপরকে সীমান্ত অঞ্চলে একে অপরকে আগুন দেওয়ার জন্য অভিযুক্ত করে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম প্রদেশের গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, রকেট হামলার কারণে "স্থানীয় বাসিন্দাদের আর্থিক ক্ষতি" করেছে। 

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত ২ হাজার ৬০০ কিলোমিটারজুড়ে। দেশ দুটির সীমান্ত বিভক্তকারী রেখাকে বলা হয় ডুরান্ড লাইন। ১৮৯৩ সালে স্যার মর্টিমার ডুরান্ড দুই দেশের মধ্যে ওই বিভক্তরেখা টেনে দেন। কিন্তু দীর্ঘ সময় উন্মুক্ত ওই সীমান্ত দিয়ে এক দেশ থেকে অন্য দেশে অবাধে চলাফেরা করতে পারতেন সীমান্তে বসবাসরত উপজাতিরা। করতে পারতেন নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য। হয়েছে নানা ধরনের অপরাধও।

পাকিস্তান বলেছে যে তারা ২০১৭ সালে, যুদ্ধ বন্ধে লক্ষ্যে সীমান্তে বেড়িকেড দেয়া শুরু করেছিল। তবে এই পদক্ষেপই কাবুলে হিংসার জন্ম হয়েছে। ২০২০ সালের জুলাইয়ে আফগান পুলিশ জানিয়েছিল যে রকেট নিক্ষেপে কমপক্ষে চার বেসামরিক নাগরিক মারা গিয়েছিল এবং নারী ও শিশুসহ নয় জন আহত হয়েছিল। এসময়েও বিশ্ব মহলে নিন্দা জানিয়েছিল আফগানিস্তান। জি ফাইভ।

ইত্তেফাক/এএইচপি