শোবিজের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক

g বিনোদন রিপোর্ট

 

গত ৩ ফেব্রুয়ারি সকালে ঘণ্টাব্যাপী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি, ডিরেক্টরস গিল্ড, শিল্পী সংঘ, নাট্যকার সংঘ, প্রেজেন্টারস প্লাটফর্মের নেতারা।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে মত বিনিময় সভা থেকে প্রেজেন্টারস প্লাটফর্ম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আনজাম মাসুদ জানান, প্রায় ২ ঘণ্টা ধরে মত বিনিময় সভা চলে। ডিএমপি কমিশনারের উপস্থিতিতে সভা শুরু হয়। আনজাম মাসুদ বলেন, ‘সভায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সেইসঙ্গে নাটক, সিনেমায় যদি পুলিশের চরিত্রের প্রয়োজন হয় সেখানে সঠিকভাবে যেন পুলিশকে তুলে ধরা হয় সেই বিষয়ে ডিএমপি কমিশনার তাগিদ দিয়েছেন। এছাড়া পুলিশের পদ মর্যাদা অনুযায়ী পোশাক, ব্যাচ, ক্যাপ সবকিছু সঠিকভাবে জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিবাচক বা নেতিবাচক যেটাই হোক সেটি যেন সঠিকভাবে প্রচার করা হয়।’ সংগঠনগুলোর সদস্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বলিউল আলম খোকন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, শামসুল আলম, নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, তানভীন সুইটি, সাজু খাদেম, নাট্যকার মাসুম রেজা, চিত্রনায়ক ডিএ তায়েবসহ ডিএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।