মুহম্মদ আনিসুল হক
৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪। শুভ বার: রবি। শুভ রত্ন: গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন। জ্ঞানস্পৃহা বাড়তে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভ হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো থাকতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। কোনো আশা পূরণ হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।