নাটোর প্রতিনিধি
নাটোর পৌরসভা এলাকার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে নাটোর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার মো. খালিদ হাসান। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন ও নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন। প্রতিযোগিতায় দুই বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।