বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ইরি-বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন বদলগাছীর কৃষকরা। সরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, কোথাও কোথাও পানি দিয়ে হালচাষ করে জমি তৈরি করছেন কৃষকরা। আবার কোথাও ধানের চারা রোপণ করছেন তারা। চাংলা গ্রামের সামাদ, ফারুকসহ একাধিক কৃষক জানান, শীতের কারণে কৃষিকাজ তো বন্ধ রাখা যাবে না। তাই শীত উপেক্ষা করেই ধান রোপণের কাজ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী বলেন, এবার ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।