জামালপুর প্রতিনিধি
পঞ্চম দফা নির্বাচনে ইসলামপুর পৌরসভায় মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১১ জনসহ ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলের শেষ দিনে মঙ্গলবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন ইসলামপুর পৌরসভার বর্তমান মেয়র, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আব্দুল কাদের সেখ, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন। বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী রেজাউল করিম ঢালী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টি (হাতপাখা) থেকে আনিছুর রহমান মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।