আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত হয়েছে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, ফকিরগঞ্জ বাজারের মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দোকানে থাকা দাহ্য পদার্থের সংস্পর্শে আসায় আগুন মুহূর্তেই মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোর, সাজ ফটো স্টুডিও এবং গফ্ফার সেলুনের দোকানে ছড়িয়ে পড়ে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার জানান, আটোয়ারী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২৫-৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।