দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা
দুমকী উপজেলার যুবকরা মাদককে না বলে খেলাধুলায় মেতে উঠছে। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহায়তায় ও জাগ্রত তারুণ্য, এম কেরামত আলী স্মৃতি সংসদ, জলিশা বয়েজ ক্লাবসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যুবকরা শর্ট ফুটবল টুর্নামেন্ট, আন্তঃফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, যুবকরা পড়াশুনার পাশাপাশি মাদকে জড়িয়ে যাচ্ছে। এদিক থেকে রক্ষা পাওয়ার জন্যে যুবকদের খেলাধুলায় উত্সাহিত করা হচ্ছে। খেলার দিন মাঠে খেলা শুরু ও শেষে মাদক থেকে নিরাপদ রাখার জন্য খেলোয়াড়সহ সবাই শপথ নিচ্ছে বলে জানান উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।