শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর সরদার কান্দি গ্রামের ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, ঐ উপজেলার সরদারকান্দি গ্রামের মো. ফরিদ শেখ ও মো. জাকির শেখ। ২০১৭ সালের ১৫ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাদের জেলা কারাগারে নেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ফিরোজ আহম্মেদ বলেন, মামলার রায় দ্রুত হওয়ায় মেয়েটির পরিবার সন্তোষ প্রকাশ করেছে।