স্বরূপকাঠিতে পৌঁছেছে করোনার ৬ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা 

স্বরূপকাঠিতে করোনার ৬ হাজার ৮০০ ডোজ (৬৮০ ভায়াল) ভ্যাকসিন পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এসব ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যাকসিন ইপিআই সংরক্ষণ রুমে সংরক্ষণ করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। যারা টিকা দেবেন তাদের প্রশিক্ষণ বৃহস্পতিবার শুরু হবে। প্রথম ধাপে ১৫ ক্যাটাগরিতে টিকা দেওয়া হবে।