চাটমোহরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী

বরাবর স্মারকলিপি

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বুধবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধা, শহিদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত জীবিত, শহিদ, মৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে অহেতুক হয়রানি বন্ধকরণ ও জামুকার সুপারিশে বিশেষ গেজেটভুক্ত অমুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের আওতায় আনার নিমিত্তে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চার দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, যথাযথভাবে স্মারকলিপির বিষয়টি জানানো হবে।